
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এসএসএস টিভিইটি ও পলিটেকনিক ইন্সটিটিউট এ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাহবুবুল আলম এবং ইন্সটিটিউটের সকল প্রশিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগন। অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাহবুবুল আলম উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পারম্ভিক বক্তব্যের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন এবং আলোচনা সভা পরিচালনা করেন। আলোচনায় অংশগ্রহনকারী এসএসএস টিভিইটি ও পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্য থেকে কমল চন্দ্র রায়, সূর্য চন্দ্র রায়, রোনাল্ড হেমব্রম এবং রবীন্দ্র কর্মকার বক্তব্য প্রদান করেন। এরপর প্রশিক্ষকবৃন্দদের পক্ষ থেকে জনাব মো: সোহেল রানা, জনাব জয় মজুমদার, জনাব সজীব কুমার ব্রহ্ম, জনাব সুজন মন্ডল, জনাব মো: পারভেজ আলী এবং জনাব মো: তৌহিদ হাসান এর বক্তব্যের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে মুক্তিষুদ্ধকালীন প্রেক্ষাপট, স্বাধীনতা পরবর্তী প্রেক্ষাপট ও জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা গভীরভাবে স্মরন করিয়ে দেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত সকল প্রশিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের ধন্যবাদ ব্যক্ত করে তার বিদায়ী বক্তব্যের মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীগণের উদ্দেশে স্বাধীন দেশের নাগরিক হিসাবে যে সুফল আমরা ভোগ করছি তার বিনিময়ে আমাদের সকলের দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ব্যপারে স্বরন করিয়ে দেন এবং আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করেন। পরিশেষে প্রশিক্ষকগনের মাঝ থেকে জনাব মো: পারভেজ আলী দোয়া মাহ্ফিল পরিচালনা করেন।
