গত ১৯ সেপ্টেম্বর, ২০২৪ অত্র এসএসএস পলিটেকনিক ইন্সটিটিটউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে ক্যারিয়ার গঠন বিষয়ক “ক্যারিয়ার মিট আপ” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ, এইচ, এম আকরাম হোসেন বিভাগীয় প্রধান, শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচী (ইসিডিপি) বিভাগ, এসএসএস ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবায়ের হোসেন ডেপুটি ম্যানেজার, এইচ আর, প্রাণ গ্রুপ, আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুুদিপ্ত দেবনাথ সাব এ্যাসিস্টেন ম্যানেজার, এইচ আর, প্রাণ গ্রুপ।
অনুষ্ঠানের সভাপত্বিত করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাহবুবুল আলম, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পর্বের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। বর্তমান চাকরি বাজার, চাকরি প্রস্তুতি, কিভাবে সিভি লিখতে হবে , কোনো এক কোম্পানিতে কিভাবে সিভি পাঠাতে হবে ইত্যাদি সম্পর্কে বক্তারা শিক্ষার্থীদের মাঝে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি দেশ-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়ও তুলে ধরেন তারা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
