গত ২২ সেপ্টেম্বর, ২০২৪ অত্র এসএসএস পলিটেকনিক ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাশ এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এসএসএস শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচী (ইসিডিপি) সমন্বয়ক জনাব মুহাম্মদ জোবায়ের প্রধান বক্তা হিসেবে বিশেষ বক্তৃতা প্রদান করেন। এছাড়াও এসএসএস পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাহবুবুল আলম, জব প্লেসমেন্ট অফিসার জনাব হাসান কবির শাকিল এবং প্রশিক্ষকগন আগত নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের গাইডলাইন ও ভবিষ্যত কর্মসংস্থান সম্পর্কে অবহিত করেন।
