
গত ১১ জুলাই, ২০২৪ অত্র এসএসএস পলিটেকনিক ইন্সটিটিটউটে টাংগাইল জেলার এসএসএস পলিটেকনিক সংলগ্ন ৩৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণের সাথে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাহবুবুল আলম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে লেখাপড়ার গুরুত্ব এবং এই লক্ষ্যে এসএসএস পলিটেকনিক ইন্সটিটিউটে কারিগরি শিক্ষার প্রসারে বিদ্যমান সুযোগ সুবিধাসমূহ তার বক্তব্যের মাধ্যমে প্রধান শিক্ষকদের নিকট পেশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষকগনও বর্তমান প্রেক্ষাপটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার প্রয়োজনীয়তা এবং এ লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ক্ষেত্রে তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও সভার প্রধান অতিথি জনাব এ,এইচ,এম আকরাম হোসেন এবং বিশেষ অতিথি জনাব মুহাম্মদ জোবায়ের তাদের বক্তব্য পেশ করেন। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান শিক্ষকগন প্রতিষ্ঠানের বিভিন্ন থিওরী ও প্র্যাকটিকাল ক্লাশসমূহ পরিদর্শন করেন।
